আমাদের টোকেন/কয়েন রিচার্জ এবং সার্ভিস ডাউন সংক্রান্ত রিফান্ড শর্তাবলী
আমাদের ওয়েবসাইট বা মূল সার্ভার যদি সম্পূর্ণভাবে অকার্যকর (Completely Down) হয়ে যায় বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, তবে গ্রাহকের পূর্বে ব্যবহৃত কয়েনের হিসাব (Usage Calculation) করে অবশিষ্ট সকল অব্যবহৃত টোকেন/কয়েনের সমমূল্যের টাকা রিফান্ড প্রদান করা হবে।
আমরা গ্যারান্টি প্রদান করছি যে আমাদের সিস্টেমে সবসময় সর্বনিম্ন ১টি কুরিয়ার সার্ভিসের ডাটা সচল (Live) থাকবে। যদি কোনো নির্দিষ্ট একটি বা কয়েকটি কুরিয়ার সার্ভিস সাময়িকভাবে ডাউন থাকে কিন্তু সিস্টেমে অন্তত ১টি কুরিয়ার ডাটা সচল থাকে, তবে কোনো নির্দিষ্ট কুরিয়ার ডাউন থাকার দোহাই দিয়ে রিফান্ড আবেদন গ্রহণযোগ্য বা অনুমোদন করা হবে না।
উপরে উল্লিখিত শর্ত সাপেক্ষে সার্ভার সম্পূর্ণ ডাউন থাকলে গ্রাহক আমাদের সাপোর্ট ইমেইলে অথবা বিকাশ/নগদ সেন্টারে যোগাযোগ করে অ্যাকাউন্টের ইমেইল ও ট্রানজেকশন আইডি প্রদান করে রিফান্ড দাবি করতে পারবেন। যাচাই সাপেক্ষে ৩-৫ কর্মদিবসের মধ্যে অবশিষ্ট ব্যালেন্সের রিফান্ড প্রদান করা হবে।
© 2026 BD Courier Fraud Tracking Platform. All rights reserved.